কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ায় গাছ পড়ে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধের পর চালু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়ায় গাছ পড়ে দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধের পর চালু

  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি :: কালবৈশাখী ঝড়ের তান্ডবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে শতাধিক গাছ বিধ্বস্ত হয়েছে। রেলপথের উপর ৪০টি গাছ ভেঙ্গে পড়ে। এতে বিকাল ৫টা ২০ মিনিট থেকে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল ২ ঘন্টা বন্ধ ছিল। পাশাপাশি লাউয়াছড়ার ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল – শমসেরনগর সড়কে গাছ পড়ে যোগাযোগ বন্ধ ছিল। প্রবল কালবৈশাখি ঝড়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। রোববার(২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় দু’উপজেলার মধ্যদিয়ে কালবৈশাখি ঝড় বয়ে যায়।

স্থানীয়রা জানান, প্রচন্ড কালবৈশাখি ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ব্যাপক গাছগাছালি বিধ্বস্ত হয়েছে। রেলপথ ও সড়কপথে অসংখ্য গাছগাছালি ভেঙ্গে পড়েছে।

Manual3 Ad Code

এছাড়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুর ইউনিয়নের কয়েকটি এলাকায়ও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গাছ ভেঙ্গে পড়ায় বিকাল ৫টা ২০ মিনিট থেকে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বিকাল ৫টা ২০ মিনিট থেকে শ্রীমঙ্গল স্টেশনে এবং ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন বিকাল ৫টা ৪০ মিনিট থেকে ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। রেলওয়ের কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেলপথ থেকে ভেঙ্গে পড়া গাছ সরানোর পর সন্ধ্যা ৭টা ৪০মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Manual7 Ad Code

এর আগে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে যাওয়া সড়ক পথের ঝড়া পড়া গুলো সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়।

Manual6 Ad Code

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেলপথে ৪০টি গাছ ভেঙ্গে পড়েছে। গাছ সরিয়ে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!