কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ

  • শনিবার, ৪ মে, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির সম্প্রসারণ উদ্যোগে ৭০ শতাংশ ও ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ৮জন কৃষকের মধ্যে ৮টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (0৪ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, এডভোকেট মো: সানোয়ার হোসেন প্রমুখ।

কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকরা অল্প সময়ে স্বল্প খরচে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটতে পারবেন। এতে করে শ্রমিক সংকট যেমন থাকবে না, তেমনি কৃষকরা ন্যায্যমূল্যে সুবিধা পাবেন। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!