উপজেলা পরিষদ নির্বাচন আত্রাইয়ে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

উপজেলা পরিষদ নির্বাচন আত্রাইয়ে তিন পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • শনিবার, ৪ মে, ২০২৪

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ষোল জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করছেন। মনোনয়নপত্র প্রাপ্তির পর প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিস।

Manual7 Ad Code

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করছেন মো. এবাদুর রহমান প্রামানিক, সনৎ কুমার প্রামানিক, মমতাজ বেগম, মো. আক্কাস আলী প্রামানিক, মো. আজিজুর রহমান, শেখ মো. একরামুল বারী, মো. আলমগীর হোসেন, মো. মোহাতাব উদ্দিন।

Manual2 Ad Code

ভাইস চেয়ারম্যান পদে মো. হাফিজুল শেখ, মো. আফছার প্রামানিক, মো. আব্দুর রাজ্জাক মন্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. ফেরদৌসী ইয়াছমিন চৌধুরী, মোছা. মিতু বানু, মোছা. শামছুন নাহার, রওশন আরা পারভীন, মোছা. মেরিনা আকতার।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, গত বৃহস্পতিবার (০২মে) ছিলো রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৫ মে অনুষ্ঠিত হবে মনোনয়নপত্র বাছাই। বাছাই শেষে প্রার্থীরা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন ০৬-০৮ মে আর আপিল নিষ্পত্তি হবে ০৯-১১মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২মে। প্রতিক বরাদ্দ ১৩মে আর ২৯মে উপজেলার ৬৭টি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন ১লাখ ৭০ হাজার ১৫২ জন ভোটার। একটি উৎসবমুখর, সুন্দও, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!