উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় ২ ঘন্টায় ভোট পড়েনি ৬ ভাগও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

উপজেলা পরিষদ নির্বাচন-বড়লেখায় ২ ঘন্টায় ভোট পড়েনি ৬ ভাগও

  • বুধবার, ৮ মে, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৬৯ ভোট কেন্দ্রে (প্রথমধাপের নির্বাচন) ভোটগ্রহণ বুধবার সকাল ৮টা থেকে শুরু হলেও ভোটার উপস্থিতি হতাশাজনক। অনেক কেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তা, পুলিশ, আনসার-ভিডিপি সদস্য ও পোলিং এজেন্টদের অলস সময় পার করতে দেখা গেছে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে দুইঘন্টায় এগুলোতে ৬ ভাগও ভোট পড়েনি।

Manual2 Ad Code

সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে ১০ টায় গিয়ে দেখা গেছে ভোট সংগ্রহ হয়েছে মাত্র ১৬৭টি। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৫০০। হিসাব অনুযায়ি এই কেন্দ্রে প্রায় দুই ঘন্টায় ভোট পড়েছে সাড়ে ৫ ভাগ। দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা গিয়ে দেখা গেছে এই কেন্দ্রে দুই ঘন্টায় সর্বমোট ২৪৬৩ ভোটের মধ্যে সংগ্রহ হয়েছে ১৩০টি। এখানে দুইঘন্টায় ভোট পড়েছে শতকরা ৪ ভাগ। গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২৮৪২ ভোটের মধ্যে দুইঘন্টায় ১৩০ ভোট কাষ্ট হয়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার জাহিদ আহমদ। একই ইউনিয়নের দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৬৩৪ ভোটের মধ্যে দুই ঘন্টায় ভোট পড়েছে ৭০০টি। উপজেলার অন্যান্য ভোটকেন্দ্রেও একই অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায়র দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, তিনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শণ করেছেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রশাসন সবধরনের ব্যবস্থা নিয়েছে। পুলিশের বিশেষ টিম ছাড়াও রয়েছে র‌্যাব, বিজিবি প্লাটুনের টহল কার্যক্রম।

বড়লেখায় উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ (ঘোড়া প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর (আনারস প্রতীক), আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নির্বাচনে আসা আজির উদ্দিন (মোটর সাইকেল প্রতীক) ও তার ছেলে ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান (উট প্রতীক)।

Manual4 Ad Code

এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন (টিয়াপাখি), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু (টিউবওয়েল), তালামীয নেতা সামছুল ইসলাম (তালা) এবং জমিয়ত নেতা আবিদুর রহমান পেয়েছেন (চশমা)। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হওয়ায় রাহেনা বেগম হাসনাকে ইতিপূর্বে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!