কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান

  • রবিবার, ১২ মে, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি- ২০২৩ এর ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। গত শুক্রবার (১০ মে) কমলগঞ্জের আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে বিকাল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

Manual8 Ad Code

অয়েকপম ফাউন্ডেশনের উপদেষ্ঠা জয়ন্ত কুমার সিংহের সভাপতিত্বে ও পরিচালক অয়েকপম অঞ্জু দেবী ও মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কবি, গবেষক ও লেখক এ, কে, শেরাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অয়েকপম ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৩ এর আহ্বায়ক মুজিবুর রহমান রঞ্জু। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিহার রঞ্জন, আধকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অরুন কুমার সিংহ, কৃষ্ণ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, তেতইগাঁও রসিদ উদ্দিন প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নুর উদ্দিন, বাংলাদেশ মণিপুরি সাহিত্য পরিষদের সাহিত্য সম্পাদক প্রশান্ত কুমার সিংহ, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর-ই এলাহী।

Manual1 Ad Code

বৃত্তিপ্রদান উপলক্ষে অয়েকপম ফাউন্ডেশনের পক্ষে প্রকাশিত একটি সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

Manual1 Ad Code

এসময় বক্তারা এ কার্যক্রমের প্রশংসা এবং ফাউন্ডশনের আগামী পথচলা আরো সুন্দর ও সফলতা কামনা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!