বড়লেখায় দিনে-দুপুরে প্রবাসীর পালসার মোটরসাইকেল চুরি-উদ্বেগ-আতংক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় দিনে-দুপুরে প্রবাসীর পালসার মোটরসাইকেল চুরি-উদ্বেগ-আতংক

  • সোমবার, ১৩ মে, ২০২৪

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার ::

Manual6 Ad Code

বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনির কলেজ রোডের প্রফেসর বিল্ডিংয়ের নিচ থেকে রোববার দিনে দুপুরে কাতার প্রবাসীর প্রায় পৌনে দুই লাখ টাকা মূল্যের পালসার মোটরসাইকেল চুরি হয়েছে। এব্যাপারে ভোক্তভোগি প্রবাসী থানায় অভিযোগ করেছেন। বড়লেখায় দিনে-দুপুরে বাসার গ্যারেজ থেকে প্রকাশ্যে প্রবাসীর মোটরসাইকেল চুরির ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ আতংক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বড়খলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে কাতার প্রবাসী তাহের আহমদ ইমন (২৪) এর পরিবার বড়লেখায় উত্তর চৌমুহনীর কলেজ রোডের প্রফেসর বিল্ডিংয়ে ভাড়া বাসায় বসবাস করেন। সম্প্রতি তাহের আহমদ ইমন দেশে এসে প্রফেসর বিল্ডিংয়ের বাসায় পরিবারের সাথে থাকছেন। তার মালিকানাধীন একটি পালসার মোটরসাইকেল (মৌলভীবাজার ল-১১-০৮৫১) রয়েছে। প্রতিদিনের মতো গত ১১ মে রাত অনুমানিক ১২ ঘটিকার সময় উক্ত মোটর সাইকেলটি বাসার নিচ তলার গ্যারেজে রেখে নিজ বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ১২ মে রোববার দুপুর দেড়টার দিকে মোটরসাইকেল নিয়ে বের হতে গিয়ে দেখেন গ্যারেজের মধ্যে মোটরসাইকেলটি নেই। কে বা কারা তার পালসার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

Manual3 Ad Code

ভোক্তভোগি প্রবাসী তাহের আহমদ ইমন জানান, গ্যারেজে মোটরসাইকেলটি না পেয়ে বাসার নিচের সিসি ক্যামেরার ফোটেজ দেখা শুরু করেন। সেখানে দেখা যায় ১২ মে বেলা ১১.৪৯ মিনিটের সময় অজ্ঞাতনামা চোর গ্যারেজ হতে আমার মোটর সাইকেলটি নিয়ে যাচ্ছে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজসহ তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ভিডিও ফোটেজ পর্যালোচনা করলে মোটর সাইকেল চোর সনাক্ত ও গ্রেফতার করতে পারবে। ঘটনার একদিন অতিবাহিত হলেও পুলিশ চোর সনাক্ত ও মোটারসাইকেল উদ্ধার করতে পারেনি।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!