বড়লেখায় মামলা তুলে নিতে ঠিকাদারকে হুমকির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ

বড়লেখায় মামলা তুলে নিতে ঠিকাদারকে হুমকির অভিযোগ

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার প্রথম শ্রেণীর ঠিকাদার, কাঠালতলী এতিমখানার সাধারণ সম্পাদক, আছিয়া খাতুন কল্যাণ ট্রাস্ট জুনিয়র বৃত্তি প্রকল্পের সভাপতি শিক্ষানুরাগী মহিউদ্দিন আহমদ গোলজারের ৩টি জীবন্ত গরুসহ বসতঘর ও গাড়ির গ্যারেজ সংলগ্ন গোয়ালঘর জ্বালিয়ে দেয় রাজিব ইসলাম ও তার সহযোগীরা। এ ঘটনায় থানায় মামলা করায় সে মামলা তুলে নিতে ওই ঠিকাদারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে ঠিকাদার অভিযোগ করেছেন।

Manual2 Ad Code

মামলা সুত্রে জানা গেছে, গত ১৮ জুলাই দিবাগত রাতেরাজিব ইসলাম, আব্দুর রহমান পাখি ও আবু নছর রাজু উপজেলার কাঠালতলী (দক্ষিণ) গ্রামের কন্ট্রাক্টর মহিউদ্দিন আহমদ গোলজারের বসতঘর ও মোটর গাড়ীর গ্যারেজ সংলগ্ন গোয়ালঘর জ্বালিয়ে দেন। এতে তার ৩টি জীবন্ত গরু পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া গোয়ালঘরে থাকা ধান মাড়াই মেশিন, পানির মেশিন, ট্রাকের টায়ারসহ অন্যান্য মালামাল ভস্মিভুত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, জেলা পরিষদ সদস্য শহিদুল আলম শিমুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নারীশিক্ষা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করে এর নিন্দা জানান। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ঠিকাদার মহিউদ্দিনের প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের ঘটনায় তিনি রাজিব ইসলামসহ ৩ দুর্বৃত্তের বিরুদ্ধে থানায় মামলা (জিআর-১৪৬/২০) করেন।

ভুক্তভোগী ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজার অভিযোগ করেন, মামলাবাজ রাজিব ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় ঘর পুড়ানো মামলা করায় মামলা তুলে নিতে বিভিন্নভাবে সে হুমকি-ধমকি দিচ্ছে। তার বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানী করার অসংখ্য অভিযোগ রয়েছে। চাঁদাবাজি, অর্থআত্মসাৎ, ভুমি জবরদখলসহ তার বিরুদ্ধে অনুষ্ঠিত বিভিন্ন বিচারকার্যে আমি বিপক্ষে অবস্থান নেয়ার আক্রোশে সে পরিকল্পিতভাবে আমার গোয়ালঘর পুড়িয়েছে। মামলা করায় হুমকি-ধমকি দিচ্ছে। আমি চরম আতংকিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!