উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা

  • শুক্রবার, ১৭ মে, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহাসিক উসমানগড় মাঠে প্রস্তাবিত উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে) বিকাল সাড়ে ৩টায় উসমানগড় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

উসমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কমরেড সিকন্দর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সিরাজ খান, হাজীপুর ইউপি সদস্য আব্দুল মুনিম, মাহমুদুর রহমান বাদশা, সাজিদ আলী, মুফতি মোশাহিদ কাসিমী, ছয়ফুল আলম, বিল্লাল হোসেন, বিমল দত্ত, শাহজাহান আলী রাজু, আফরোজ আলী, সিরাজুল ইসলাম সুরুকী, শাহীন মুন্সি, মনির খান, লায়েক খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত উসমানগড়ে অবিলম্বে উপজেলা স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান এবং দখলদারদের কবল থেকে উসমানগড় মাঠ দখলমুক্তের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

Manual1 Ad Code

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে সরকারের বিপুল পরিমান খাসজমি সমৃদ্ধ পাঠানবীর খাজা উসমানের স্মৃতি বিজড়িত উসমানগড়ে প্রশাসনিক থানা ও পরবর্তীতে উপজেলা স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্ট এলাকাবাসী।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews