আত্রাইয়ে জমজমাট প্রচারণায় নানা প্রতিশ্রুতিতে ভোট টানতে ব্যস্ত প্রার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

আত্রাইয়ে জমজমাট প্রচারণায় নানা প্রতিশ্রুতিতে ভোট টানতে ব্যস্ত প্রার্থীরা

  • শনিবার, ১৮ মে, ২০২৪

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোন প্রতীক না রেখে উন্মুক্ত করে দেয়ায় নেই কোন দলীয় প্রভাব। ৩য় ধাপের নির্বাচনী প্রতীক পেয়েই প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন যত ঘনিয়ে আসছে সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ।

Manual4 Ad Code

প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে উপজেলা সদর, হাট-বাজার, অলিগলিসহ প্রতিটি গ্রামের বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।

পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে বিরামহীন প্রচার প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা যাচ্ছে উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারমান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের।

Manual6 Ad Code

ভোটারদের মন জয় করতে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনী প্রার্থীরা। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র ১০ দিন। তাই প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা আত্রাই উপজেলার ভোটারদের।

Manual8 Ad Code

এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান প্রমাণিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী প্রামানিক, সহ-সভাপতি আজিজুর রহমান পলাশ, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবর, সনৎ কুমার প্রামানিক, মো.মোহাতাব উদ্দিন ও আত্রাই থনা যুবদলের সদ্য বহিষ্কৃত নেতা শেখ মো. একরামুল বারী রঞ্জু। এ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৩-৪ জনের মধ্যেই লড়াইয়ের সম্ভাবনা দেখছে উপজেলাবাসী। বিরতিহীন প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল সন্ধ্যা বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়ছেন ৩ জন প্রার্থী। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো.আফছার প্রামাণিক ও আব্দুর রাজ্জাক মন্ডল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন, মোছা.শামছুন নাহার, মিতু বানু, ফেরদৌসী ইয়াছমিন চৌধুরী, রওশন আরা পারভীন।

এদিকে প্রচার প্রচারণায় প্রার্থীরা বলছেন, আগামী ২৯ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম জানান, নির্বাচনকে ঘিরে আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার রয়েছে। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছে। কোথাও যদি আচরণবিধিমালার লঙ্ঘন হয় আমরা তাৎক্ষণিক ব্যাবস্থা নিবো। নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি পর্যবেক্ষণে মাঠে সার্বক্ষণিক কাজ করছে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করবো। উপজেলার ৬৭টি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন ১লাখ ৭০ হাজার ১৫২ জন ভোটার।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নেওয়া হবে। এবারের নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন এমনটিই প্রত্যাশা করেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews