বড়লেখার হাজী সামছুল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখার হাজী সামছুল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা

  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

এবারের এসএসসি পরীক্ষায় বড়লেখা উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে শতকরা পাশের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে অত্যন্ত পিছিয়ে পড়া দরিদ্র এলাকার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ৪৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৭ জন বিভিন্ন গ্রেডে পাশ করেছে। শতকরা পাশের হার ৮৪.০৯। শ্রেণি কক্ষ সংকটসহ নানা সীমাবদ্ধতার কারণে এই স্কুলে এখনও বিজ্ঞান বিভাগ চালু করা যায়নি।

Manual7 Ad Code

এদিকে দরিদ্র এলাকার শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় এসএসসি উত্তীর্ণ ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে গত সোমবার সংবর্ধনা প্রদান ও ব্যক্তিগত পক্ষ থেকে নানা পুরস্কার প্রদান করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ি আলহাজ্ব সামছুল হক।

Manual5 Ad Code

প্রধান শিক্ষক বেলাল আহমদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক খালেদ আহমদের সঞ্চালনায় স্কুল হলরুমে অনুষ্ঠিত শিক্ষার্থী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ি হাজী সামছুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের দাতা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, অভিভাবক সদস্য নছিব আলী, লুৎফুর রহমান, মুহিবুর রহমান, ইসলাম উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান।

Manual7 Ad Code

শিক্ষকরা জানান, সুজানগর ইউনিয়নের তেরাকুড়ি গ্রাম, নয়াগ্রামসহ আশপাশের অবহেলিত দরিদ্র এলাকার ছেলেমেয়েদের মাধ্যমিক পর্যায়ের পাঠদানের জন্য হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়টি ২০০৩ প্রতিষ্ঠিত হয়েছে। নানা সীমাবদ্ধতা সত্তে¡ও বিদ্যালয়টি মানসম্মত পাঠদান করে যাচ্ছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়েছে। ভবন সমস্যার কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। শ্রেণিকক্ষ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টিতে এখনও খোলা যায়নি বিজ্ঞান বিভাগ। শুধু মানবিক বিভাগেই শিক্ষার্থীরা লেখাপড়া করছে। অনেক মেধাবী শিক্ষার্থীর সাইন্স নিয়ে পড়াশুনার ইচ্ছা সত্তে¡ও সে বাধ্য হয়ে মানবিক বিভাগে পড়ছে। বিজ্ঞান বিভাগ খোলা হলে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখতে পারতো।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!