আজ আইপিএলের ফাইনাল, বৃষ্টির শঙ্কা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা দর ওঠেছে ৫০ লাখ ৫০ হাজার টাকা- হাকালুকির ‘হাওরখাল’ বিলের কাঙ্খিত সরকারি দর না ওঠায় নিলাম কার্যক্রম স্থগিত কমলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ কমলগঞ্জের কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান বড়লেখায় সাংবাদিক খলিলুর রহমানের পিতার মৃত্যুবার্ষিকী পালন কুলাউড়ায় পৌরসভা সেলুন সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

আজ আইপিএলের ফাইনাল, বৃষ্টির শঙ্কা

  • রবিবার, ২৬ মে, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা স্পোর্টস ::  মাত্র কয়েক ঘন্টা পর আইপিএলের ১৭তম আসরের ফাইনাল। ২০২৪ সালের শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। মেগা এই ফাইনালের আগে দুশ্চিন্তার নাম বেরসিক বৃষ্টি। যার ফলে শিরোপা কার হাতে উঠবে তা নিয়ে ভবনায় ভক্ত-সমর্থকরা।

Manual5 Ad Code

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রোববার (২৬ মে) বাংলাদেশ সময় রাত ৮টায়। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রিমাল’। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, চেন্নাইয়ে এর প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। তবে, ম্যাচের ভেন্যুতে গতকাল সন্ধ্যায় বৃষ্টি নামে। যাতে বাতিল করতে হয় কলকাতার শেষ বেলার অনুশীলন। এর ফলে শঙ্কায় আছেন দর্শকরা।

Manual2 Ad Code

চেন্নাইয়ের আজকের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আকাশ খানিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা পাঁচ শতাংশ। ম্যাচের সময় তাপমাত্রা থাকতে পারে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া, এবারের আসরে রাখা হয়েছে রিজার্ভ ডে। তাই, আজ একান্তই ম্যাচ শেষ করতে না পারলে খেলা গড়াবে রিজার্ভ ডেতে। যেটি অনুষ্ঠিত হবে আগামীকাল।

Manual1 Ad Code

আইপিএলের নিয়ম অনুযায়ী, আগের দিন যেখানে শেষ হবে, রিজার্ভ ডেতে সেখান থেকে ম্যাচ শুরু হবে। রিজার্ভ ডেতেও খেলা বৃষ্টির কারণে শেষ হতে না পারলে প্রথমে বৃষ্টিআইনের প্রয়োগ ঘটবে। সেই সুযোগ না তৈরি হলে, শিরোপা উঠবে কলকাতার হাতে। গ্রুপপর্বে সবার শীর্ষে থাকায় কেকেআর এই সুবিধা পাবে। যদিও, সার্বিক অবস্থা বিবেচনায় চেন্নাইয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!