দুদকে জি-সিরিজের বিরুদ্ধে অভিযোগ শিরোনামহীন ব্যান্ডের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দুদকে জি-সিরিজের বিরুদ্ধে অভিযোগ শিরোনামহীন ব্যান্ডের

  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা বিনোদন :: জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন জি-সিরিজ মিউজিক লেবেল কোম্পানির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। দুদকের চেয়ারম্যান বরাবর শিরোনামহীনের অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘জি-সিরিজ নামে মিউজিক লেবেল প্রতিষ্ঠান, শিরোনামহীন ব্যান্ডের নিজস্ব ও কপিরাইটকৃত-বন্ধ জানালা, হাসিমুখ, জাহাজি, পাখি, ইচ্ছেঘুড়ি, ভালোবাসা মেঘ ও ক্যাফেটেরিয়া ইত্যাদি গান বিদেশি কিছু কোম্পানির কাছে বিক্রি করে অবৈধভাবে প্রচুর অর্থ হাতিয়ে নিচ্ছে।

Manual3 Ad Code

যেসব অর্থের বিপরীতে সরকারকে কোনো ভ্যাট ও ট্যাক্স প্রদান করছে না। জি-সিরিজের এরকম বে-আইনি ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডের কারণে গানগুলোর প্রকৃত স্রষ্টা ও মালিক শিরোনামহীন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশের সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয় শিরোনামহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমান জিয়া বলেন, ‘আইন অনুযায়ী যে কোনো শিল্পের কপিরাইট থাকে তার স্রষ্টার। সে হিসেবে ব্যান্ডের গানের সব মালিকানা শিরোনামহীন আগেই কপিরাইট নিয়ে রেখছে ২০১৭ সালে। জি-সিরিজ থেকে আমাদের অ্যালবামগুলো চুক্তি অনুযায়ী ডিস্ট্রিবিউশন হয়েছিল এবং আইন আনুযায়ী তার সময় সীমাও অতিবাহিত হয় ঘোষণার মাধ্যমে। এরপর কপিরাইট অফিস থেকে জি-সিরিজের কপিরাইট বাতিল করে। গানগুলোর কপিরাইট আমাদের দেওয়া হয়। এই অবস্থায় আমরা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে গানগুলো প্রকাশের চেষ্টা করি। কিন্তু গানগুলোতে তারা কপিরাইট এবং গ্লোবালি ব্লক করে রাখে। এরপর তারা আমাদের বেশকিছু গানে কপিরাইট দিয়ে আমাদের চ্যানেল ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করে, যা আমাদের ব্যান্ড সংগীতের জন্য হুমকি বলে মনে করি। তারা এতটাই প্রভাবশালী, কপিরাইট অফিসের সিদ্ধান্তকে তোয়াক্কা না করেই গানগুলো থেকে নিজেদের মতো করে মুনাফা লুটছে।

Manual7 Ad Code

এ সময় জিয়া আরও বলেন, কপিরাইট অফিস থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না বলেই আর্টিস্টদের এসব ভোগান্তি, দুর্নীতির শিকার হতে হয়। কপিরাইট সার্টিফিকেট, রায় থাকার পরেও মেনে না নিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে গেলেও যদি শাস্তি না হয়, তাহলে এসব দুর্নীতিগ্রস্ত কোম্পানিকে কীভাবে মোকাবিলা করা যাবে? সুবিচার কীভাবে পাবে আর্টিস্টরা?

বর্তমানে শিরোনামহীন ব্যান্ডের লাইনআপে আছেন জিয়াউর রহমান জিয়া (বেজিস্ট ও গীতিকার), কাজী আহমাদ শাফিন (ড্রামার), শেখ ইশতিয়াক (ভোকালিস্ট), সাইমন চৌধুরী (কি-বোর্ডিস্ট) ও দীপু সিনহা (গিটারিস্ট)।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!