আত্রাইয়ে জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি গঠন সভাপতি বুলেট ও সাধারণ সম্পাদক আইয়ুব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আত্রাইয়ে জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি গঠন সভাপতি বুলেট ও সাধারণ সম্পাদক আইয়ুব

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual1 Ad Code

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আত্রাই উপজেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান বুলেট এবং সাধারণ সম্পাদক কে এম আইয়ুব।

Manual8 Ad Code

কমিটির অন্যান্য নেতাদের মধ্যে মো. আব্দুল জলিল সিনিয়র সহ-সভাপতি, মো. জাহাঙ্গীর আলম সহ-সভাপতি, মো. জহুরুল ইসলাম সেলিম ও আব্দুল মান্নান শেখ যুগ্ম- সম্পাদক, মো. আজাদুর রহমান রিপন ও শফিউল আলম সুমন সাংগঠনিক সম্পাদক, মো. আবু রায়হান বুলেট প্রচার সম্পাদক এবং মো. ফারুক হোসেন মন্ডল দপ্তর সম্পাদক হিসেবে অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মমিনুল ইসলাম চঞ্চল ও সদস্য সচিব
এটিএম ফিরোজ দুলুর স্বাক্ষরে আত্রাই উপজেলা শাখার জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি অনুমোদিত হয়েছে।

নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট বলেন, আমরা কৃষকদের অধিকার রক্ষা ও সংগঠনের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। নতুন কমিটির সব সদস্যকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আত্রাইয়ের কৃষকদের সমস্যা সমাধানে স্থানীয় ও জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।

Manual7 Ad Code

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক কে এম আইয়ুব বলেন, কৃষকদলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস ভাবে কাজ করব। এবং কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা এবং তাদের আইনি সহায়তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু বলেন, কৃষকদলের নতুন কমিটি গঠনকে আমরা স্বাগত জানাই। কৃষকদের অধিকার আদায়ে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

Manual7 Ad Code

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন বলেন, কৃষকদের সমস্যা সমাধানে নতুন কমিটির সাথে আমরা একযোগে কাজ করতে প্রস্তুত। এই কমিটি কৃষকদের জন্য একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!