কমলগঞ্জে সরকারি ভূমি হতে শতবর্ষী গর্জন গাছ পাচারের সময় ট্রাকসহ ২ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে সরকারি ভূমি হতে শতবর্ষী গর্জন গাছ পাচারের সময় ট্রাকসহ ২ জন আটক

  • শনিবার, ১ জুন, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: উদ্ধারকৃত গাছের একটি খন্ডাংশ চুরির সময় বনবিট কর্মকর্তার নেতৃত্বে ট্রাকসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের হালিমা বাজার এলাকা থেকে আটক করেন কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের কামারছড়া বনবিট কর্মকর্তা।

Manual2 Ad Code

জানা যায়, গত ১৭ মে শুক্রবার বিকালে কমলগঞ্জ উপজেলার সুনছড়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশর্^বর্তী কালিছলি এলাকায় ১ নম্বর খাস খতিয়ানভূক্ত ৮নং দাগের ভূমি হতে সম্পূর্ণ অবৈধভাবে শতবর্ষী বিশাল গর্জন গাছ কর্তনের ঘটনা ঘটে। চোর চক্র গাছ কেটে খন্ডাংশ করে কয়েকটি খন্ডাংশে ৮০ ঘনফুটের গোলকাঠ চুরি করে। পরে সংবাদ পেয়ে বনবিভাগ ও সহকারি কমিশনার (ভূমি) এর যৌথ উদ্যোগে অবশিষ্ট ১২৮ দশমিক ১৫ ঘনফুট গোলকাঠের খন্ডাংশ উদ্ধার ও জব্দ করা হয়।

Manual7 Ad Code

এ ঘটনায় কমলগঞ্জ সদর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কমলেন্দু ভট্টাচার্য্য বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আলীনগর ইউনিয়নের পূর্ব চিৎলীয়া গ্রামের মকবুল মিয়া (৪৫), রশিদ উল্ল্যা (৪০), ইব্রাহিম উল্ল্যা (৪২) ও সাকের আলী (২২) কে আসামী করা হয়।

গাছের খন্ডাংশ উদ্ধার ও জব্দের ১৪ দিনের মাথায় শনিবার (১ জুন) ভোরে জব্দকৃত গর্জন গাছের একটি বিশাল খন্ডাংশ পাচারের খবর পেয়ে কামারছড়া বনবিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহমদ আলী ট্রাকসহ (নং ঢাকা মেট্রো ড-১১-১৪৪৯) কমলগঞ্জ পৌরসভার বড়গাছ এলাকার ইলিয়াস মিয়ার ছেলে মো. জলিল মিযা (৩৫) ও মনর মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৪) কে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।

Manual1 Ad Code

এ ব্যাপারে কামারছড়া বনবিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহমদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জীবনের ঝুঁকি নিয়ে বৃহদ খন্ডাংশ বোঝাই ট্রাকসহ ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করি। তিনি আরও বলেন, গত ১৭ মে সরকারি ভূমি থেকে শতবর্ষী গাছ চুরির খবর পাওয়ার সাথে সাথেই রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানকে জানাই। পরে রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে যৌথভাবে কিছু খন্ডাংশ উদ্ধার করা হয়। তবে এর আগেই ৮০ ঘনফুটের মতো মূল্যবান খন্ডাংশ চুরি হয়েছে। গাছটির মূল্য প্রায় ৩ লক্ষ টাকা হতে পারে।

কমলগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.আই মহাদেব বাছার জানান, গাছ চুরির বিষয়ে পূর্বে মামলা রয়েছে। দু’জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হবে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান বলেন, ইতিপূর্বে গাছের খন্ডাংশ উদ্ধার ও জব্দের পর থানায় মামলা দেয়া হয়েছে। ফের গাছের খন্ডাংশ চুরির সময়ে আটকদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!