বড়লেখায় ১৫ প্রাইমারি স্কুল পানিবন্দী প্রস্তুত আশ্রয়কেন্দ্র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ১৫ প্রাইমারি স্কুল পানিবন্দী প্রস্তুত আশ্রয়কেন্দ্র

  • রবিবার, ৯ জুন, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: হাকালুকি হাওরে পানি বৃদ্ধিতে বড়লেখা উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। শনিবার পর্যন্ত ১৫টি সরকারি প্রাইমারি স্কুল পানিবন্দী হওয়ায় স্কুলগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বন্যা দুর্গতদের জন্য বন্যা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় আগামি মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা ডেকেছে উপজেলা প্রশাসন।

Manual7 Ad Code

জানা গেছে, অব্যাহত ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে বড়লেখা উপজেলার তালিমপুর, সুজানগর, বর্নি, দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর ও দাসেরবাজার ইউনিয়নের নিচু এলাকায় হাকালুকি হাওড়ের পানি প্রবেশ করে বন্যা দেখা দিয়েছে। প্রতিদিনই কিছু না কিছু পানি বৃদ্ধি পাচ্ছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও বাড়িঘরে পানি উঠার পাশাপাশি ভোলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুস সত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মূর্শিবাদকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৫ টি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়ায় শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, উপজেলার প্রত্যেকটি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেকটি বন্যা আশ্রয়কেন্দ্রের প্রধানকে দুর্গত কোনো পরিবার আসলে তাৎক্ষনিক আশ্রয় কেন্দ্র খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলার প্রত্যেক জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিয়ে আগামি মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভার আয়োজন করেছেন।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!