কমলগঞ্জে আরডব্লিউডিও ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প সমাপনী অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলা : পলাতক আসামি গ্রেফতার   মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : তিন বছরের হয়রানি, হামলা ও মিথ্যা মামলার অভিযোগ বড়লেখায় এএসপি পরিচয়ে প্রতারণা : গ্রেফতার করে কারাগারে পাঠাল পুলিশ কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছ পাচারের অভিযোগ : তদন্তের আশ্বাস ইউএনও’র ওসমানীনগরে পারিবারিক কলহের জের স্ত্রী-শাশুড়িকে কুপিয়েছে জামাতা ছাতকে পিডিবির মেগা প্রকল্পের অনিয়ম দুনী‌তি: অতিরিক্ত প্রধান প্রকৌশলী বদলি হলেও নির্বাহী প্রকৌশলী বহাল তবিয়তে ! যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেলেন ছাতকের জিয়াউর রহমান কমলগঞ্জ আইনশৃঙ্খলার উন্নতিকল্পে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি কমর উদ্দিন আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি বড়লেখায় ডাকাতের গুলিতে নিজ দলের সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

কমলগঞ্জে আরডব্লিউডিও ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প সমাপনী অনুষ্ঠান

  • সোমবার, ১০ জুন, ২০২৪

Manual3 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডব্লিউডিও’র প্রকল্প সমাপনী সভা সোমবার সকাল ১১টায় জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডব্লিউ. ডি. ও) এর ওয়াই মুভস প্রকল্প এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এ সমাপনী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।
আরডব্লিউডিও’র ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, লেখক-গবেষক আহমদ, প্রভাষক রাবেয়া খাতুন, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, আরডব্লিউডিও’র এডমিন এন্ড একাউন্টস অফিসার মো: মহসিন রেজা, প্রকল্প কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম রশিদ। আলোচনায় অংশ নেন শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর, তিলকপুর গ্রামের ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ কমিটির সভাপতি সুমি রানী কর, ইতি রানী কর, জুতিকা রানী কর প্রমুখ।
সমাপনী সভায় রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডব্লিউ. ডি. ও) এর ওয়াই মুভস প্রকল্পের অধীনে কমলগঞ্জে কিশোর-কিশোরী, শিশু সেবা, বাল্যবিবাহ ও যৌতুক, যৌন প্রজনন স্বাস্থ্যসেবা, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ, স্যানিটেশনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্পের কার্যক্রম এর প্রশংসা করে অতিথিরা প্রকল্পটির কার্যক্রম পুনরায় চলমান রাখা এবং ভবিষ্যতে প্রকল্পের কর্ম এলাকা বৃদ্ধি করারও আহবান জানিয়েছেন বক্তারা।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!