কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত ১৪ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত ১৪ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

  • শুক্রবার, ১৪ জুন, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। শুক্রবার দুপুরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়ায় প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মইনুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও প্রভাষক সেলিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন মাগুরছড়া খাসিয়া পুঞ্জি’র প্রধান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং, লেখক-গবেষক আহমদ সিরাজ, এড. মো. সানোয়ার হোসেন, শাহরিয়ার ইসলাম রুহিন, জুয়েল আহমদ, সাবরিনা রহমান, পিন্টু দেবনাথ প্রমুখ।

Manual5 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির ভান্ডারখ্যাত মাগুরছড়া অগ্নিকান্ডের ২৭ বছর পূর্ণ হলেও এখনো অক্সিডেন্টাল-কোম্পানী শেভরনের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১৪ হাজার কোটি টাকা আদায় করতে পারেনি সরকার। দীর্ঘদিন অতিবাহিত হবার পরও ক্ষতিপূরণ আদায় করতে না পারায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়ায় দায়িত্বহীনতার কারণে যে ব্লো-আউট ঘটেছে এবং গ্যাস সম্পদ, পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। মার্কিন কোম্পানী অক্সিডেন্টাল-ইউনোকল-শেভরন এখনো ক্ষয়ক্ষতি হিসেবে কোন অর্থ দিতে আসছে না। সরকার আর প্রশাসন তো এর দায়-দায়িত্ব এড়াতে পারেন না। বিদেশী একটি কোম্পানী আমাদের দেশের গ্যাস সম্পদ, পরিবেশ ধ্বংস করলো, শুধু তাদের অবহেলা-আর ক্রটির কারণে।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!