কুলাউড়ায় আশ্রয় কেন্দ্রে শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাদ্য সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়ায় আশ্রয় কেন্দ্রে শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাদ্য সহায়তা

  • রবিবার, ২৩ জুন, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাদ্য সহায়তা করা হয়েছে। রোববার (২৩ জুন) বিকালে উপজেলার কয়েকটি আশ্রয় কেন্দ্রে এ খাদ্য সহায়তা করেন ফেডারেশনের নেতৃবৃন্দরা।

Manual6 Ad Code

জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়ায় ভয়াবহ বন্যায় পানী বন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। মানবেতর জীবনযাপন করছেন নিম্ন আয়ের লোকজন। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে এসে আশ্রয় নিয়েছেন বন্যা আশ্রয় কেন্দ্রে।

Manual4 Ad Code

রোববার বিকালে জয়চন্ডী ইউনিয়নের গিয়াসনগর মাদ্রাসা, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় এবং দিলদারপুর স: প্রা: বিদ্যালয়, রংগীরকুল আশ্রয় কেন্দ্রে উঠা পরিবারের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি সহায়তা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার সহ-সভাপতি আবুল কাশেম আজাদ, সহ-সভাপতি সুলতান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, পৌর সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ দিদার হোসাইন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক নুরুল ইসলাম নুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews