বড়লেখায় আশ্রয়কেন্দ্রের গর্ভবতী ও প্রসূতিদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় আশ্রয়কেন্দ্রের গর্ভবতী ও প্রসূতিদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

  • বুধবার, ২৬ জুন, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় চলমান বন্যায় ফ্লাড সেন্টারে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত গর্ভবতী নারী ও সদ্য প্রসূতি মা এবং তাদের নবজাতক সন্তানের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিসেফের সহযোগিতায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। আশ্রয়কেন্দ্রের ২০ জন গর্ভবতী নারী ও প্রসূতি মায়েদের মাঝে ১৫ আইটেমের কীটবক্স বিতরণ করা হয়েছে।

বুধবার প্রধান অতিথি হিসেবে দাসেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের গর্ভবতী ও প্রসূতি মায়েদের মাঝে কীটবক্স বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মঈন উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, প্রধান শিক্ষক পটল চন্দ্র দাস, উপজেলা যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

Manual8 Ad Code

জানা গেছে, প্রসূতি মা ও গর্ভবর্তীরা চলিত বন্যায় নানা অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার আশংকার কথা চিন্তা করে তাদের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিসেফের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ১৫ পদের গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রদানের ব্যবস্থা নিয়েছে। বড়লেখা উপজেলার ৩৩টি আশ্রয়কেন্দ্রের কয়েকটিতে ২০ জন গর্ভবতী নারী ও সদ্য প্রসূতি মা আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে ১০ লিটার পানি রাখার ২ পিস জারিকেন, ৩ লিটারের ১ পিস জগ, ৫ পিস মগ, মা ও বাচ্চাদের স্যান্ডেল, টাওয়েল, সাবান, গামছাসহ ১৫ পদে মোট ৪০ পিসের এই কীটবক্স বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মঈন উদ্দিন জানান, বন্যার সময় গর্ভবতী নারী, প্রসূতি মা ও বাচ্চারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। অত্যাবশ্যক কিছু জিনিসের অভাবে মা ও শিশুরা রোগ ব্যাধিতে আক্রান্ত হন। তাদের সুরক্ষার বিষয়টি চিন্তা করে ইউনিসেফের সহায়তায় আশ্রয়কেন্দ্রের ২০ জন গর্ভবতী ও প্রসূতি নারীকে মঙ্গলবার ও বুধবার হাইজিন কীটবক্স বিতরণ করা হয়েছে। যা নবজাতক শিশু ও মায়েরা ১ বছর ব্যবহার করতে পারবেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!