বড়লেখায় অগ্নিদগ্ধ আগর শ্রমিকের অবস্থা আশংকা জনক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখায় অগ্নিদগ্ধ আগর শ্রমিকের অবস্থা আশংকা জনক

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
বড়লেখা :: অগ্নিদগ্ধ আগর শ্রমিক ময়নুল হক। ছবি :: এইবেলা

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলার সুজনগরের একটি আগর-আতরের প্লান্টে কাজ করার সময় ময়নুল ইসলাম নামে এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। গত ৭ দিন ধরে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্বজনরা জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।

জানা গেছে, সুজানগরের আদর্শগ্রামের আগর-আতর প্লান্টের শ্রমিক ময়নুল হককে গত বৃহস্পতিবার গুচ্ছগ্রামের আগর-আতর ব্যবসায়ী আতাব উদ্দিন তার আগরের কয়েকটি ডেগ পরিস্কারের কাজে নেন। ডেগ উত্তপ্ত থাকায় শ্রমিক ময়নুল হক মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। এসময় শ্রমিকরা তাকে উদ্ধার করেন। আহত অবস্থায় জুড়ী উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Manual5 Ad Code

আহত ময়নুল হকের স্বজন তজমুল আলী জানান, আগরের ডেগ জাল থেকে নামানোর ৭-৮ দিন পরে পরিস্কার করতে হয়। ভালভাবে ঠান্ডা না করে পরিস্কার করতে গেলে দুর্ঘটনার আশংকা থাকে। কিন্ত আতাব উদ্দিন জেনেশুনে গরম ডেগ পরিস্কার করাতে লাগানোর কারণে ময়নুল হক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

Manual1 Ad Code

ওসমানীর কর্তব্যরত চিকিৎসক জানান, ময়নুল হকের শরীরের চামড়ার ৮০ ভাগ অগ্নিদগ্ধ হয়েছে। তারা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে যাচ্ছেন। সুস্থ হতে অনেক দিন লাগতে পারে।

Manual5 Ad Code

এআর/জেএইচজে

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!