জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন কমলগঞ্জের ইউএনও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন কমলগঞ্জের ইউএনও

  • সোমবার, ১ জুলাই, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: উপজেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। সোনার বাংলা গড়ায় প্রত্যয়ে ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার-২০২৪ পান তিনি। গত রোববার (৩০ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এ সম্মাননা প্রদান করেন।

Manual2 Ad Code

সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এই পুরস্কারপ্রাপ্তিতে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও জয়নাল আবেদীন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, জেলা পর্যায়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সততা ও নিষ্ঠার সাথে সবাইকে সাথে নিয়ে কাজ করবো।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!