কুড়িগ্রামে  বিএনপির মিছিল ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে  বিএনপির মিছিল ও সমাবেশ

  • বুধবার, ৩ জুলাই, ২০২৪

Manual1 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

Manual2 Ad Code

৩ জুলাই (বুধবার) সকাল ১১টায় কুড়িগ্রাম পুরাতন পোস্ট অফিস পাড়া জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে,কেন্দ্রীয় বাজারের সামনে এলে বৃষ্টি শুরু হয়, পরে বৃষ্টির মধ্যেই নছর উদ্দিন মার্কেটের সামনে কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা।

Manual3 Ad Code

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, মোঃ জহুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য শাহীন শেখ রঞ্জু, জেলা বিএনপি নেতা আজিজুল হক, আবু হানিফ বিপ্লব, জেলা যুবদল নেতা ওয়াজেদ আলী ঝিনুক, রাকিবুল ইসলাম বকসী রকি, জেলা ছাত্রদল নেতা ইকবাল রাব্বি বিপুল, কৃষক্যলের সদস্য সচিব রিপন রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহেদ রানা প্রমূখ।

Manual8 Ad Code

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, বেগম খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার। নানা শর্তের বেড়াজালে বেগম খালেদা জিয়াকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ থাকলেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!