বড়লেখায় ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচন-চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচন-চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

আগামি ২৭ জুলাই অনুষ্ঠিতব্য বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার জন্য মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

Manual2 Ad Code

Manual7 Ad Code

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার দীপক কুমার রায়ের কাছে এসব প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন- নুরুল ইসলাম (নির্দলীয়), সাবেক ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান, দক্ষিণভাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুছ ছামাদ, বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন, দক্ষিণভাগ ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিবুর রহমান, ইমরান আহমদ (নির্দলীয়)।

Manual5 Ad Code

Manual7 Ad Code

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার দীপক কুমার রায় বলেন, উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামিকাল শুক্রবার ৫ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। ৪ জুলাই ছিল এই ইউপির উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই ও প্রতীক বরাদ্দ ১১ জুলাই। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!