কমলগঞ্জে ভারতীয় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ভারতীয় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • শনিবার, ৬ জুলাই, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চাতলাপুর সড়কে কানিহাটি ব্রিজের উপর থেকে এক ব্যক্তিকে ফেন্সিডিলসহ আটকের চেষ্টা করলে ফেন্সিডিল বহনকারী লোকটি পালিয়ে যায়। পরে রাস্তার উপর থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১১ টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করে।

Manual3 Ad Code

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে মাদক ব্যবসায়ী জালাল মিয়া পালিয়ে যায়। সে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকার আবুল কালামের ছেলে।

Manual8 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজন মাদক ব্যবসায়ী ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল বিক্রি করা জন্য নিয়ে শমশেরনগর নিয়ে আসার পথে আমাদের উপস্থিত টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে রাস্তার উপর থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করি। ফেন্সিডিল বহনকারী লোকটিকে ধরার জন্য পিছু ধাওয়া করেও তাকে ধরা সম্ভব হয়নি।

তিনি বলেন, এ ঘটনায় জালাল মিয়ার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজার দর ৪০ হাজার টাকা।’#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!