বড়লেখায় দরিদ্র ৭০ পরিবারকে যুবসমাজের অর্থ সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

বড়লেখায় দরিদ্র ৭০ পরিবারকে যুবসমাজের অর্থ সহায়তা

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখার দক্ষিণ দৌলতপুর যুবসমাজ বৃহস্পতিবার দুপুরে এলাকার দরিদ্র অসচ্ছল ৭০ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে। দক্ষিণ দৌলতপুর পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় দরিদ্র পরিবার প্রতি ৫শত টাকা করে বিতরণ করা হয়েছে।

Manual4 Ad Code

দক্ষিণ দৌলতপুর যুবসমাজের আহ্বায়ক ব্যবসায়ী আব্দুন নুরের সভাপতিত্বে ও যুগ্ম –আহবায়ক জামিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গ্রামের মুরুব্বি ফারুক আহমেদ, মাসুক আহমদ, লন্ডন প্রবাসী মজির উদ্দিন মনু, মতছিন আলী, আজির উদ্দীন, সামছ উদ্দীন চুনু, তাজ উদ্দীন, আলমাছ আলী, দোয়াদ আলী, আব্দুশ শুকুর, হারুনুর রশীদ, সিরাজ উদ্দীন, ছায়াদ আলী, আলতাফ হোসেন, ইন্দ্রমোহন বিশ্বাস, কাতার প্রবাসী জাবের আহমদ, জামিল আহমদ, কামরুল ইসলাম, সামছুদ্দোহা মন্জু, মারজান আহমদ, আব্দুল্লাহ, আমির আলী।

সংগঠনের আহবায়ক ব্যবসায়ী আব্দুন নুর জানান, অতীতেও যুবসমাজ এলাকার অসহায় দরিদ্রের পাশে ছিল। সেই ধারাবাহিকতায় ৭০টি অসচ্ছল পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা ও গ্রামের উন্নয়নমূলক কর্মকান্ডে যুবসমাজের অংশিদারিত্ব অব্যাহত থাকবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!