সিলেটে বন্যা পরিস্থিতিতে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৭শ শিক্ষার্থী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

সিলেটে বন্যা পরিস্থিতিতে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ৭শ শিক্ষার্থী

  • মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
প্রতিকী

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক ::  বন্যার কারণে ৯ দিন পিছিয়ে মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে সিলেট বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা (এইচএসসি)। প্রথম দিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭ শতাধিক শিক্ষার্থী।

Manual6 Ad Code

সিলেট বিভাগের ৩০৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

Manual7 Ad Code

শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে সিলেটে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো গোলযোগের ঘটনা ঘটেনি।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সিলেটে প্রথম দিনে তথ্য ও যোগাযোগ বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭০ হাজার ৫৭৯ জন, যার মধ্যে উপস্থিত ছিলো ৬৯ হাজার ৮৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৬, হবিগঞ্জ জেলায় ১৪৬, মৌলভীবাজার জেলায় ১৩৫ ও সুনামগঞ্জ জেলায় ১৫৬ জন অনুপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

বিভাগে অনুপস্থিতির হার ১ দশমিক ০২ শতাংশ। প্রথম দিনে অনুপস্থিতর সংখ্যা ৭২৩ জন। তবে নকল বা অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি।

Manual5 Ad Code

সিলেটের পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। যাদের মধ্যে সিলেটে ৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার ৩ পরীক্ষার্থী আছেন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।

স্থগিত হওয়া এই চার বিষয়ের পরীক্ষা আগের রুটিনে শুরুর দিকে ছিল। আগের রুটিনে এগুলো অনুষ্ঠিত হওয়ার তারিখগুলো হলো ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ২ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র। এখন এই চার বিষয়ের পরীক্ষার পুনর্র্নিধারিত সময়সূচি হলো ১৩ আগস্ট বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ১৮ আগস্ট বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!