ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচন-বড়লেখায় প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচন-বড়লেখায় প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

  • বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদের ৬ প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই প্রার্থীরা নির্বাচনি এলাকায় প্রচারণা শুরু করেছেন। অনেকে গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। আগামি ২৭ জুলাই চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

Manual6 Ad Code

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুছ ছামাদ পেয়েছেন আনারস প্রতীক, ইমরান আহমদ পেয়েছেন দুটি পাতা, নুরুল ইসলাম অটোরিকশা, মাসুম আহমদ হাসান পেয়েছেন মোটরসাইকেল, মুহিবুর রহমান ঘোড়া প্রতীক এবং মো. ইকবাল হোসেন পেয়েছেন চশমা প্রতীক।

Manual8 Ad Code

জানা গেছে, এই ইউনিয়নের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চলিত বছরের মার্চে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এতে পদটি শূন্য হয়ে পড়ে। গত ২৭ জুন নির্বাচন কমিশন ওই ইউনিয়নের চেয়ারম্যানের শূন্যপদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।

Manual8 Ad Code

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দীপক কুমার রায় জানান, বৃহস্পতিবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। আগামি ২৭ জুলাই ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!