বালাগঞ্জের বোয়ালজুর ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

বালাগঞ্জের বোয়ালজুর ইউপির উপ-নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ

  • বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

Manual4 Ad Code
ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি :: সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান তালুকদার ফটিকের (চশমা) ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে ইউনিয়নের বোয়ালজুর বাজার বিসমিল্লাহ ডিপার্টমেন্টে স্টোরের সামনে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান তালুকদার ফটিক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ঘটনার সাথে জড়িতদরে আইনের আওতায় নিয়ে আসা ন্যায়বিচার ও ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসার বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং বালাগঞ্জ থানার ওসির নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান তালুকদার।
চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান তালুকদার ফটিক অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থীর কর্মী-সর্মথক এ হামলা করেছে বলে তার ধারণা। তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে আমি বোয়ালজুর বাজারের ও রাজাপুর গ্রামে প্রচারণা করতে গেলে রাজাপুর গ্রামের তৈয়ুব আলীর ছেলে ফার্মেসী ব্যাবসায়ী ময়নুল ইসলাম ঝানুর(৪০) ও আয়ুব আলীর ছেলে নিলু মিয়া(৪৫) সহ অজ্ঞাত ৭/৮ জন যুবক আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে প্রাণে মারার চেষ্টা করে, আমার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা আমাকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আমার প্রাণের নিরাপত্তা এবং নির্বাচনের সুন্দর পরিবেশ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করি।
অভিযুক্ত ঝানুর ও নিলু মিয়ার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
বালাগঞ্জ থানার ওসি মো. বদিউজ্জামান চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান তালুকদার ফটিকের উপর হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বের লেনদেনের বিরোধ নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নয়ন পুরকায়স্থ বলেন, চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান তালুকদারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!