বড়লেখায় ৩ বিএনপি-জামায়াত নেতার ৫ দিনের রিমান্ড প্রার্থনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ৩ বিএনপি-জামায়াত নেতার ৫ দিনের রিমান্ড প্রার্থনা

  • সোমবার, ২৯ জুলাই, ২০২৪

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় কোটা সংস্কার আন্দোলনের জেরে থানা পুলিশের দায়েরকৃত নাশকতা মামলায় গ্রেফতার ৩ বিএনপি-জামায়াত নেতার ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বপন কান্তি দাস রোববার (২৮ জুলাই) আবেদন করলে আদালত আগামি বুধবার রিমান্ড শুনানির জন্য তারিখ ধার্য করেছেন।

Manual8 Ad Code

জানা গেছে, উপজেলার কাঠালতলী এলাকা থেকে জামায়াত নেতা ওহিদ আহমদ, বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব ও মৌলভীবাজার জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশকে থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

Manual2 Ad Code

থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী জানান, নাশকতা মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের চারজনের নাম উল্লেখ করে পুলিশ মামলা করেছে। এরমধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য এদের ৫ দিনের রিমান্ড চাইলে আদালত আগামি বুধবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!