মাগুরছড়া ট্রাজেডি : ক্ষতিপূরণ ও গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

মাগুরছড়া ট্রাজেডি : ক্ষতিপূরণ ও গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

  • রবিবার, ১৪ জুন, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::
জাতীয় সম্পদ রক্ষা ও মাগুরছড়া গ্যাস বিপর্যয়ে ক্ষয়ক্ষতি আদায়, ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশসহ কমলগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগের দেয়ার দাবিতে রোববার ১৪ জুন দুপুর সাড়ে ১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে পরিবেশবাদী সংগঠন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং কমলগঞ্জ উন্নয়ন পরিষদ এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজন কমলগঞ্জ উপজেলা শাখার সম্পাদক প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খান, কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, উদীচী শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ শাখার সহ সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, পরিবহন শ্রমিক নেতা আলমাছ মিয়া প্রমুখ।

Manual1 Ad Code

মানববন্ধন শেষে বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাসরিন চৌধুরীর কাছে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে ৫ দফা দাবি সম্বলিত প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Manual4 Ad Code

পাঁচ দফা দাবীর মধ্যে রয়েছে- মাগুরছড়া গ্যাস বিস্ফোরণে অবহেলার কারণে বন, পরিবেশ, সড়কপথ, রেলপথ, চা বাগান, কৃষিখাত প্রভৃতি খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে অবিলম্বে জনসম্মুখে সেই ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ করা, গ্যাস ও তেল সম্পদের সব চুক্তি সম্পর্কে বিস্তারিতভাবে প্রকাশ করা, কমলগঞ্জস উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা, দেশের মূল্যবান খনিজ সম্পদ লুন্ঠন, অপচয় করার প্রক্রিয়ায় জড়িতদের চিহ্নিত করা এবং মাগুরছড়া অগ্নিকান্ডের দায়িত্বহীনতার কারণে যে ব্লো আউট ঘটেছে এবং গ্যাস সম্পদ, পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার জন্য অক্সিডেন্টাল-ইউনোকল, শেভরনের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা আদায় করা।

মানববন্ধনে বক্তারা বলেন, মার্কিন কো¤পানী অক্সিডেন্টালের খামখেয়ালিপনার কারণে ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া গ্যাসকূপে গ্যাস বিস্ফোরিত হয়। তখন আগুনে পুড়ে গ্যাস, চা বাগান, বনাঞ্চল, রেলপথ, সড়কপথসহ আশপাশের ঘড় বাড়ীসহ মারাত্বক ক্ষতি হয় পরিবেশের। কিন্তু ২৩ বছরেও ক্ষতিপুরন আদায় করা সম্ভব হয়নি। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতিপুরন আদায় করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয় মানববন্ধন থেকে। বক্তারা আরো বলেন, কমলগঞ্জের মাগুরছড়া গ্যাস কূপে বিষ্ফোরণের ২৩ বছর পূর্তিতেও এখনও বন পরিবেশ প্রকৃতির কোন ক্ষতিপূরণ দেয়নি মার্কিন বহুজাতিক তেল গ্যাস কোম্পানী অক্সিডেন্টাল, ইউনিকল বা শেভরন। বন পরিবেশ, জীববৈচিত্র্য, রেলপথ ও সড়ক পথের ক্ষতি পূরণে আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি।

Manual2 Ad Code

উলেøখ্য, ১৯৯৭ সালের এই দিনে মার্কিন তেল কোম্পানী অক্সিডেন্টাল এর কামখেয়ালীপনায় বিষ্ফোরণ ঘটে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া গ্যাস কুপে। অগ্নিকান্ডে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় লাউয়াছড়া বনের গাছপালা, চা বাগান পান পুঞ্জি, উড়ে যায় দুটি ব্রীজ, পাকা সড়ক। গলে যায় রেলওয়ে লাইন। ক্ষতি হয় প্রায় ১৪ হাজার কোটি টাকা।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews