কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে ৩দিন ব্যাপী ওরিয়েন্টশন সভার সমাপ্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে ৩দিন ব্যাপী ওরিয়েন্টশন সভার সমাপ্তি

  • মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

Manual1 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপি ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই)  সকাল ১০ টায় কুড়িগ্রাম জামান ইন হোটেল হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে তিন দিন ব্যাপী (রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত) ওরিয়েন্টশন সভাটির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক উপ-পরিচালক জেবুন নেছা বেগম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত শাহরিয়ার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাইতুর রহমান জামে মসজিদের ইমাম হাফেজ আবু সাঈদ, মন্ডল পাড়া জামে মসজিদের ইমাম এমদাদুল হক, চর ভেলাকোপা জামে মসজিদের ইমাম হাফেজ রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম কালী মন্দিরের পুরোহিত বিমল চন্দ্র রায় ও কাঁঠালবাড়ী গয়ারী মন্দিরের পুরোহিত রাঙ্গা চক্রবর্তী সহ আরো অনেকে।
আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর বাবুল চন্দ্র রায়। অনুষ্ঠানে ৮টি ইউনিয়ন ও পৌরসভার ১৮জন ইমাম ও ২ জন পুরোহিত অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!