কমলগঞ্জে মণিপুরি সমাজ কল্যাণ সমিতির অভিষেক ও শপথ গ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে মণিপুরি সমাজ কল্যাণ সমিতির অভিষেক ও শপথ গ্রহণ

  • সোমবার, ৫ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টায় উপজেলার ললিতকলা একাডেমিতে শপথ গ্রহন করেন কমিটির সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ ও অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়।

মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেবজিৎ সিংহ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল ইসলাম, মৌলভীবাজার জেলা সমাজসেবার উপ-পরিচালক হাবিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ (বুলবুল), কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউসুফ আলী, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, সিলেটের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. গৌর মণি সিনহা, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি সমাজকল্যাণ সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ডা. শরদিন্দু কান্তি সিনহা।

Manual7 Ad Code

অনুষ্ঠানে ১৫টি পদে নব নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক দেবজিৎ সিংহ। এই কার্যকরী পরিষদের মেয়াদ থাকবে ৩ বছর।

Manual4 Ad Code

এছাড়াও দ্বিতীয় অধিবেশনে মণিপুরি সমাজ কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি প্রতাপ চন্দ্র সিংহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার সিংহ, সহকারী নির্বাচন কমিশনার পরিমল সিংহ, মণিপুরি মহারাস লীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ প্রমুখ।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!