শেখ হাসিনার পদত্যাগে সর্বস্তরে কমলগঞ্জে বিজয় উল্লাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

শেখ হাসিনার পদত্যাগে সর্বস্তরে কমলগঞ্জে বিজয় উল্লাস

  • সোমবার, ৫ আগস্ট, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফলে সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে দুপুরের পর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জের ছাত্রজনতাসহ সর্বস্তরে বিজয় উল্লাস শুরু করে। শুরু হয়েছে মিষ্টি বিতরণের হিড়িক। দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহি:প্রকাশ ঘটিয়েছেন বিক্ষোব্ধরা। কয়েকটি স্থানে ভাঙ্গচুর, কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর মোরাল ভাঙ্গচুর, উপজেলা চৌমুহনায় ময়না চত্বর, মাধবপুর ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে, উপজেলা ছাত্রলীগ কার্যালয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও কমলগঞ্জ প্রেসক্লাবের সাইনবোর্ড ভাঙ্গচুর করা হয়।

স্থানীয়রা জানান, ছাত্রজনতার দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে। দুপুরের পর শিক্ষার্থী ও উৎফুল্ল জনতা এবং বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিজয় উল্লাস দেখা দেয়। মিছিলে মিছিলে কমলগঞ্জ, শমশেরনগর ও মুন্সীবাজারে সয়লাব হয়ে পড়ে। কেউ কেউ মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। পরে বিক্ষোব্ধ জনতা মিছিল নিয়ে উপজেলা চৌমুহনায় ময়না চত্বর, পৌরসভায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মোরাল, মাধবপুর ইউপি চেয়ারম্যান আইসদ আলীর কার্যালয়, উপজেলা ছাত্রলীগ কার্যালয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন ও কমলগঞ্জ প্রেসক্লাবের সাইনবোর্ড ভাঙ্গচুর করা হয়। শমশেরনগর পুলিশ ফাঁড়িতে কয়েক দফা হামলার চেষ্টা করেন উত্তেজিত জনতা।

Manual5 Ad Code

স্থানীয় শিক্ষার্থী মাহবুবু, সামিহা সুলতানা, শিক্ষক জমশেদ আলীসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা জানান, দীর্ঘদিন পর সাধারণ মানুষ স্বস্তির নি:শ^াস ফেলছেন। অন্যায়ভাবে প্রতিপক্ষকে নির্যাতন, নিপীড়ন, মামলা ও হামলায় আতঙ্ক, উদ্বেগ ও উৎকন্ঠায় সবাই দিন কেটেছেন। কেউ মুখ খোলে কথা বলতে পারেননি। এখন তারা মুক্ত হয়েছেন। তবে বিভিন্ন স্থানে হামলার বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির মোবাইলে কথা বলার একাধিকবার চেষ্টা করলেও কেউ ফোন রিসিভ করেননি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!