বড়লেখায় ইউএনও ও সেনা কর্মকর্তার সাথে সমন্বয়কদের সভা : আ.লীগ নেতা অধ্যক্ষের বরখাস্ত দাবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল বড়লেখায় মাদক কারবারিসহ গ্রেফতার ৮ ছাত‌কে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমি দখলচেষ্টার অভিযোগে উত্তেজনা তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

বড়লেখায় ইউএনও ও সেনা কর্মকর্তার সাথে সমন্বয়কদের সভা : আ.লীগ নেতা অধ্যক্ষের বরখাস্ত দাবি

  • বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. কর্ণেল সাজ্জাদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় সমন্বয়কারি তামিম আহমদসহ ১৩ জন সমন্বয়কারি চলমান পরিস্থিতি ও তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করণ বৈঠক করেছেন। এসময় তারা বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিনের বরখাস্তের দাবি জানিয়েছেন।

Manual4 Ad Code

ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সমন্বয়কারিরা জানান, উদ্বুত পরিস্থিতিতে তারা জনগণের জানমাল সুরক্ষায় কাজ করছেন। গত দুই দিন ধরে উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার পাহারা দিচ্ছেন। যাতে কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠী ব্যবসায়িদের ক্ষয়ক্ষতি করতে না পারে। আগামি শনিবার পৌরশহরে তাদের ক্লিনিং কার্যক্রম শুরু হবে জানিয়ে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছে।

Manual6 Ad Code

এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসম্পাদক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়কারি আবু হাসান, কিবরিয়া আল মাহমুদ, আরিয়ান ফরহাদ, ইসতিয়াক আহমদ, আবিদুল হোসেন, সামিয়া ইসলাম, তুন্নি জান্নাত, তাসপিয়া রহমান, জান্নাতুল ফেরদৌস, জাকির হোসাইন, আশরাফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!