বড়লেখায় সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপনের মাতা খালেদা খানম নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শুক্রবার (০৯ আগস্ট) সকাল নয়টায় তিনি রাঙ্গাউটি গ্রামের নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়—স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটায় রাঙ্গাউটি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

Manual1 Ad Code

এদিকে খালেদা খানম নাহারের মৃত্যুতে নিহতের মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ নিয়াজ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফেজ, পুলিশ পরিদর্শক আকবর হোসেন, বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রফেসর মোশারফ হোসেন সবুজ, উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংবাদিক লিটন শরীফ, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, এ.জে লাভলু, সুলতান আহমদ খলিল প্রমুখ। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!