আত্রাইয়ে আন্দোলনে নিহত দু’পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জামায়াত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে আন্দোলনে নিহত দু’পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জামায়াত

  • রবিবার, ১১ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকার পতনের দাবিতে নিহত নওগাঁর আত্রাইয়ের মেধাবি ছাত্র ফাহমিদ জাফর ও ব্যাবসায়ী শাখিল আনোয়ারকে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

রোববার ১১ আগষ্ট সকালে নিহতদের কবর জিয়ারত ও শোক সন্তোপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নিহতদের পরিবারের হাতে অর্থ তুলে দেন নওগাঁ জেলা জামাতের আমীর খন্দকার আব্দুর রাকিব।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ বিরোধী শত্রুরা দেশব্যাপী হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ করে আমাদের ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছেন। আপনারা ওই সকল দেশ বিরোধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। হিন্দু ও অন্যান্য জাতিগোষ্ঠির জান-মাল ও ধর্মীয় স্থাপনায় সুরক্ষা দিন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে উপজেলা জামাতের আমীর পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা জামাত কর্মপরিষদ সদস্য আবু শিহাব, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যান সভাপতি আশাদুল্লাহ আল গালিব, উপজেলা জামাতের সদস্য ইয়াকুব আলী, জামাতের বিশা ইউপি সভাপতি মাহমুদুল হাসান শাকিলসহ পাঁচুপুর, বিশা ও শাহাগোলা ইউনিয়ন জামাত-শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

জানা যায়, উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের আবেদ আলীর ৫ সন্তানের মধ্যে মৃত শাখিল আনোয়ার ছিলেন ১ম সন্তান। তিনি ঢাকায় ব্যাবসা করতেন। তিনি গত ৫ আগষ্ট সরকার পতনের আন্দোলনে গিয়ে মারা যান। এছাড়া তারাটিয়া গ্রামের শেখ জাফরের তিন ছেলের মধ্যে মৃত ফাহমিদ ছিলেন সবার ছোট। তিনি টঙ্গী সরকারী কলেজে পড়াশোনা করতেন। তিনি গত ১৮ জুলাই বৈশম্য বিরোধী আন্দোলনে গিয়ে মারা যান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!