কমলগঞ্জ সুজা মেমেরিয়াল কলেজের প্রভাষক শাহাজান মানিক সাময়িক বরখাস্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

কমলগঞ্জ সুজা মেমেরিয়াল কলেজের প্রভাষক শাহাজান মানিক সাময়িক বরখাস্ত

  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সুজা মেমেরোয়ল কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নানা অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে প্রভাষক শাহাজান মানিকের বরখাস্তের এক দফা দাবীতে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শমশেরনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে এক পথসভা শেষে কলেজ চত্বরে গিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালীন সুজা মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশীদ ভূঁইয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের জানান, ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা সরে যায়।

সাময়িকভাবে বরখাস্তকৃত সুজা মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিক বলেন, আমি প্রকৃত শিক্ষার্থীদের শাসন করতাম বেশি। আমার উপর শিক্ষার্থীদের আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি প্রতিহিংসার শিকার।

Manual4 Ad Code

শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশীদ ভূঁইয়া ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিকের বিরুদ্ধে শিক্ষার্থীরা নানা অভিযোগে লিখিত আবেদন জানানোর পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে কলেজ গভর্ণিং বডির জরুরী সভা আহবান করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!