কমলগঞ্জে নেশাখোর ছেলে হাতে পিতা নিগৃহিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে নেশাখোর ছেলে হাতে পিতা নিগৃহিত

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

নেশার টাকা না দেয়ার দীর্ঘ দিন ধরে পিতা মাহমুদ আলীকে শারীরিক মারধোর ও বিভিন্নভাবে অপমান করে আসছিল ছেলে সুমন মিয়া (২৫)। গ্রামবাসী একাধিকবার সালিশ বিচার করলেও ছেলে মারধোর বন্ধ করেনি।

Manual1 Ad Code

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টায় নেশাখোর ছেলে আবারও বাবাকে নির্যাতন করলে মনের দুঃখে রশি দিয়ে রাস্তায় আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিত মাহমুদ আলী (৬২)। এলাকাবাসী দেখে তাকে রক্ষা করেন।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামে। এ ঘটনার পর নেশাগ্রস্ত ছেলে সুমন মিয়া রাতেই বাড়ি থেকে পালিয়েছে।

Manual7 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামির কোনা গ্রামের মাহমুদ আলী একজন দরিদ্র কৃষক। কৃষি কাজ করে সংসার চলে। ছেলে সুমন মিয়া লেখাপড়া বাদ দিয়ে মায়ের আদরে নেশায় জড়িয়ে পড়ে। বাবা মাহমুদ আলী ছেলেকে শাসন করলে তার স্ত্রী ও ছেলে মিলে মারধোর করেন। দীর্ঘ দিন ধরে ছেলের এমন কর্মকান্ডে এলাকাবাসী একাধিকবার সালিশ বিচার করলেও কোন কাজ হয়নি। প্রতিনিয়ত নেশার টাকার জন্য বাবাকে নানাভাবে নির্যাতন করে বখাটে ছেলে সুমন মিয়া।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ছেলে সুমন মিয়া নেশার টাকার জন্য পিতা মাহমুদ আলীকে পেটালে মনের দুঃখে রশি নিয়ে আদমপুর সড়কের একটি গাছের সাথে আত্মহত্যার প্রস্তুতি নিলে রাস্তা দিয়ে যাবার পথে এলাকাবাসীর চোখে পড়লে মাহমুদ আলীকে আত্মহত্যার পথ থেকে রক্ষা করেন।

অপমানিত পিতা মাহমুদ আলী বলেন, ছেলে আমাকে তার মায়ের সহযোগীতায় প্রায়ই মারধোর করে। তাই কষ্টে আত্মহত্যা করতে চাচ্ছিলাম। এদিকে বাবা আত্মহত্যার চেষ্টার খবর শুনে রাতেই নেশাখোর ছেলে সুমন মিয়া বাড়ি থেকে পালিয়েছে।

Manual3 Ad Code

স্থানীয় ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ বলেন, ছেলেটা খারাপ। বাবাকে মারধোর করার বিষয়ে একাধিক বিচার করা হয়।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, আমাদের কাছে এ ধরনের কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!