আত্রাইয়ে শিক্ষার্থীদের রংতুলির ছোঁয়ায় শহীদ ফাহমিন গোলচত্বর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

আত্রাইয়ে শিক্ষার্থীদের রংতুলির ছোঁয়ায় শহীদ ফাহমিন গোলচত্বর

  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহিদ ফাহমিনের নামকরণে সড়কে শিক্ষার্থীরা রংতুলির ছোঁয়ায় তৈরি করেছেন গোল চত্বর।

Manual1 Ad Code

আত্রাই নদীর উপর নব-নির্মিত আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে তারা আপাতত রংতুলি দিয়ে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করেছেন। এটি তৈরির মধ্যদিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ছাত্ররা।

Manual8 Ad Code

জানা যায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ মো. আবু জাফর বাদশার ছেলে শেখ ফাহমিন টঙ্গি সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি গত ১৮ জুলাই ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

Manual8 Ad Code

শহীদ শেখ ফাহমিন জাফর কোটা সংস্কার আন্দোলনে একজন প্রথম সারির শিক্ষার্থী ছিলেন। তিনি নিহত হবার পরদিন ১৯ জুলাই তার নিজ গ্রাম উপজেলার তারাটিয়া গ্রামে তাকে সমাহিত করা হয়।

এদিকে গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিজয় অর্জনের পর আত্রাইয়ে শহীদ ফাহমিনের স্মৃতি অম্লান করে রাখতে বিভিন্ন স্থানে স্থানে তার নামে ফলক তৈরির দাবি উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় গত সোমবার আত্রাইয়ের শিক্ষার্থীরা রংতুলি দিয়ে আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করেন।

এ ব্যাপারে ছাত্র অনিক, মেহেদী, আশিক ফায়সাল তারা জানান, আত্রাই উপজেলার বিভিন্ন রাস্তার যানজট নিরসনে এবং “শহীদ ফাহমিনের স্মৃতি অম্লান করে রাখতে এখানে “শহীদ ফাহমিন ” গোল চত্বর তৈরি করা হয়েছে। এ স্থানে যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে স্থায়ী গোল চত্বর নির্মাণ অতীব জরুরী বলে মনে করেন উপজেলার সচেতন মহল।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!