কমলগঞ্জে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় যুবদল সম্পাদকের ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কমলগঞ্জে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় যুবদল সম্পাদকের ত্রাণ বিতরণ

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা দুর্গত লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। রোববার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের আহমেদনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মৌলভীবাজার জেলা যুবদল আয়োজিত অনুষ্ঠানে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Manual3 Ad Code

জেলা যুবদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম, এ, মোহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমানসহ জেলাি ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আদমপুরস্থ কার্যালয়ে বন্যা দুর্গত ৭০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রোববার কমলগঞ্জ উপজলো নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের উপস্থিতিতে আনুষ্ঠানকিভাবে আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ৭০০ পরিবারকে শুকনো খাবার হিসাবে ৩ কোিজ চিড়া, ১ কেজি চিনি, ১ প্যাকেট বিস্কুট ও ১০টি ওরস্যালাইন বিতরণ করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews