সুজানগরে দিগন্ত ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সুজানগরে দিগন্ত ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ

  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা::

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

শনিবার ২৪ আগষ্ট সুজানগর ইউনিয়ন পরিষদের হল রুমে দিগন্ত ফাউন্ডেশনের পরিচালনায় ও সুজানগর মেডিকেল সেন্টারের আয়োজনে প্রধান বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: আহমদ মকসুদ হাসান লস্কর, মাউন্ট এডোরা হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু সাইদ, মেডিসিন, শিশু ও ডায়াবেটিস অভিজ্ঞ বড়লেখা সিটি ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ আবু বকর সিদ্দিক, ডা. মোঃ এএসএম শরীফ, ডাঃ হাকীম ফাহাদ আহমদ।

ফ্রি মেডিকেল ক্যাম্প পূর্ববর্তী অনুষ্ঠানে মতিবুল ইসলামের মুবেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন এম,এ,জি ওসমানী কলেজ হাসপাতালে প্রাক্তন চিকিৎসক ডাঃ মোহাম্মদ বদরুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছাবির আহমদ, উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক লিয়াকত হাসান।

Manual2 Ad Code

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল মালিক, আছাদ উদ্দিন, সাবেক ইউপি সদস্য আলাল উদ্দিন মেম্বার, মনির উদ্দিন, সায়েদুল মজিদ নিকু, আশরাফ হায়দার মিলু, ইউপি সদস্য মক্তার হোসেন, আজিমগঞ্জ বণিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, বাবুল আহমদ, শহিদুর রহমান, তুতিউর রহমান, কাতার কমিটির উপদেষ্টা ফরিদ উদ্দিন, ভুমিদাতা পরিবারের সদস্য তাজ উদ্দিন শেখ ও জুসেফ হাসান, ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসহাব উদ্দিন জুয়েল, সহকারী অর্থ সম্পাদক হাঃ হোসেন আহমদ কুতুব উদ্দিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আশফাক আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

উল্লেখ্য উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮ শতাধিক রুগীদের চিকিৎসা সেবা, ফ্রি ওষুধ ও নগদ অর্থ প্রদান করা হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!