বড়লেখায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে হামলা : আহত ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন নাসির উদ্দিন এমপি কমলগেঞ্জর লাউয়াছড়ায় সেগুন গাছ চুরি:বিভাগীয় তদন্ত শুরু কমলগঞ্জে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী’র অভিযোগ : মামলা প্রত্যাহারে প্রতিপক্ষের হুমকি কমলগঞ্জে ২ খাদ্য প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ ঘিরে বিতর্ক : অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ বড়লেখায় অফিস করেন না ইউপি চেয়ারম্যান, সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে দেয়ালিকা ‘অন্বেষণ’ প্রকাশ ছাতক নদীবন্দরে বাল্কহেড প্রতি ১৩ থেকে ১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামে সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে : উদ্বেগ কমেছে কৃষকদের

বড়লেখায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে হামলা : আহত ৫

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখা উপজেলার সোনাতুলা কেন্দ্রীয় জামে সমজিদের পরিচালনা জোরপূর্বক ছিনিয়ে নিতে ১০ ব্যক্তির নেতৃত্বে শুক্রবার বাদ জুম্মা পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান ও সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন মসজিদ কমিটির সভাপতির ছেলে সৌদিআরব প্রবাসী ময়নুল ইসলাম, সাইদ হোসেন, ভাতিজা জাহেদ হোসেনসহ ৫ মুছল্লি। মসজিদের ভিতরে প্রবেশ করায় অন্যান্যরা সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পান। অবস্থা আশংকাজনক হওয়ায় আহত ময়নুল ইসলামকে শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মতিউর রহমান ১১ জনের নাম উল্লেখ ও ২০-২২ ব্যক্তিকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছেন।

Manual1 Ad Code

মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গছে, প্রায় ২০ বছর ধরে উপজেলার সোনাতুলা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার মতিউর রহমান। শুক্রবার বাদ জুম্মা গ্রামের জয়নাল আবেদীন, সাব্বির আহমদ, বাবুল হোসেন, আব্দুল আজিজ, আব্দুল আলীম, ইমন আহমদ, জামাল হোসেন, আব্দুস সহিদ, ছায়েম আহমদের নেতৃত্বে ২০-২৫ ব্যক্তি সভাপতিকে মসজিদের হিসাবসহ সকল দায়িত্ব বুঝিয়ে দিতে জোর-জবরদস্তি শুরু করে। এর জেরে দেশিয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সভাপতি মতিউর রহমান, তার ছেলে-ভাতিজাসহ কমিটির অন্যান্য সদস্যের ওপর সন্ত্রাসী হামলা চালায়। মসজিদে ঢুকে অনেকে রক্ষা পেলেও রক্তাক্ত জখম হন মতিউর রহমানের ছেলে সৌদিআরব প্রবাসী ময়নুল ইসলাম, সাইদ হোসেন, ভাতিজা জাহেদ হোসেনসহ ৫ মুছল্লি।

Manual3 Ad Code

মসজিদ কমিটির সভাপতি মতিউর রহমান জানান, তিনি নির্বাচিত সভাপতি। তার মেয়াদ আরো ৩ মাস রয়েছে। মেয়াদ শেষে তিনি দায়িত্ব ছেড়ে দেয়ার কথা বলেছেন। কিন্তু এরই মধ্যে ওরা সন্ত্রাসী কায়দায় মসজিদের দায়িত্ব ছিনিয়ে নিতে তার ওপর হামলা চালায়। ভাগ্যক্রমে মসজিদে ঢুকে তিনি রক্ষা পান।

থানার এসআই শরীফ উদ্দিন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত জব্দ করেছে পুলিশ। গুরুতর আহত একজনকে ওসমানীতে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!