নোয়াখালীতে আওয়ামীলীগের মিছিল থেকে আগুন নিক্ষেপ, দুই বছরের শিশু দগ্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নোয়াখালীতে আওয়ামীলীগের মিছিল থেকে আগুন নিক্ষেপ, দুই বছরের শিশু দগ্ধ

  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
দগ্ধ কাজী সাবিত তাজওয়ার

Manual1 Ad Code

নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১নং আমান উল্যাপুর ইউনিয়নে (২৬ আগস্ট) সোমবার সকালে আওয়ামীলীগের মিছিল থেকে অগ্নি নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে কাজী সাবিত তাজওয়ার নামের ২ বছরের এক শিশু দগ্ধ হয়।

Manual4 Ad Code

স্থানীয়রা জানায়, সকালে আওয়ামী নেতাকর্মীরা ওই এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। মিছিলটি এলডিপি কর্মী কাজী শাহাদাত হোসেনের বাড়ির সামনে দিয়ে অতিক্রম করার সময় শাহাদাতকে উদ্দেশ্য করে গালাগালি দিয়ে বসত বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে এবং দাহ্যপদার্থ বাড়ির দিকে ছুড়ে মারে। দাহ্যপদার্থটি দুই বছরের ছোট্ট শিশু কাজী সাবিত তাজোয়ারের গায়ে পরলে তার দেহের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

Manual6 Ad Code

আহত শিশুর দাদা কাজী সহিদ উল্যা বলেন, আমার নাতির মাথা, মুখ ও পেটের অংশ ঝলসে গেছে। শিশুর গায়ে আগুন ছুড়ে মারা বাড়িতে ইট পাথর মারা এটি খুবই নিষ্ঠুরতা। আমার আহত নাতি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। থানায় অভিযোগ করতে গিয়েছিলাম, পুলিশ অভিযোগ না নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে।

এব্যাপারে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরশেদ আলম বলেন, শুনেছি আগুন নিক্ষেপে এক শিশু আহত হয়েছে। তবে থানায় লোকবল কম থাকায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো যাচ্ছে না।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!