কুলাউড়ায় ‌পি‌ডি‌বির চোরাইকৃত বৈদ্যু‌তিক তার উদ্ধার: আটক ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কুলাউড়ায় ‌পি‌ডি‌বির চোরাইকৃত বৈদ্যু‌তিক তার উদ্ধার: আটক ৩

  • রবিবার, ১৪ জুন, ২০২০

Manual2 Ad Code

এইবেলা ডেক্স , কুলাউড়া ::

Manual8 Ad Code

মে‌ৗলভীবাজা‌রের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ এলাকার এক‌টি বা‌ড়ি শনিবার রাতে থে‌কে পি‌ডি‌বি’র চোরাইকৃত প্রায় ৩০০ ফুট বৈদ্যুতিক তার উদ্ধার করে‌ছে পু‌লিশ। এর আ‌গে গত মঙ্গলবার রা‌তে চোরাইকৃত আরও ৫৯৫ ফুট বৈদ্যু‌তিক তারসহ ওই‌ এলাকার ইকবাল, শ‌ফিক ও সে‌লিম না‌মে তিনজন‌কে আটক করা হয়।

জানা যায়, গত মঙ্গলবার মধ্যরাত আনুমা‌নিক ৩ টার দি‌কে উপ‌জেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রাম থে‌কে প্রায় ৩০ হাজার টাকা মূ‌ল্যের ৫৯৫ ফুট চোরাইকৃত বৈদ্যু‌তিক তারসহ ‌তিনজন‌কে আটক ক‌রে স্থানীয়রা। প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে ইকবাল মিয়া, শ‌ফিক মিয়া ও সে‌লিম মিয়া না‌মে তিনজনকে আটকসহ ওই তারগু‌লো জব্দ ক‌রে থানায় নি‌য়ে যায়। তারা প্র‌ত্যে‌কে বরমচাল রেল স্টেশ‌নের পার্শ্বব‌র্তি ইসলামাবাদ এলাকার বা‌সিন্দা। ওই ঘটনায় গত ১১ জুন কুলাউড়া পি‌ডি‌বির সহকারী প্র‌কৌশলী ম‌ফিজ উ‌দ্দিন খান বা‌দি হ‌য়ে কুলাউড়া থানায় এক‌টি মামলা (নং ১০) দা‌য়ের ক‌রেন।

Manual2 Ad Code

আটককৃতদের তথ্যের ভিত্তিতে ইসলামাবাদ গ্রা‌মের ইকবাল মিয়ার ঘর থে‌কে চোরাইকৃত ‌রেলও‌য়ে ট্রে‌নের এক‌টি বৈদ্যু‌তিক পাখা ও ট্রান্সফরমা‌রে ব্যবহৃত অ্যা‌ঙ্গেল এবং আটক শ‌ফি‌ক মিয়ার ঘর থে‌কে তার কাটার এক‌টি অত্যাধু‌নিক যন্ত্র, তালা ভাঙ্গার এক‌টি অত্যাধু‌নিক শাবল ও রেলও‌য়ে ট্রে‌নের এক‌টি লোহার রড উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার এসআই মাসুদ তালুকদার জানান, স্থানীয়‌দের দেয়া তথ্যের ভি‌ত্তি‌তে শ‌নিবার রাতে অভিযান চালিয়ে প্রায় ৩০০ ফুট চোরাই বৈদ্যু‌তিক তার উদ্ধার করা হ‌য়ে‌ছে। যার বাজার মুল্য প্রায় ২০ হাজার টাকা। ই‌তোম‌ধ্যে ৩ জন চোর‌কে আটক করা হ‌য়ে‌ছে। আরও চোরাইকৃত তার ও এ ঘটনায় জ‌ড়িত অন্য‌দের ব্যাপা‌রে জিজ্ঞাসাবাদ ক‌রতে আদাল‌তের মাধ্য‌মে আটককৃ‌দের রিমান্ড আ‌বেদন করা হ‌য়ে‌ছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!