কমলগঞ্জে প্রবীণ শ্রমিকনেতা মনোওয়ার আলী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
আপা ডাকায় নয় বাসি মিষ্টি থাকায় বনফুলকে জরিমানা : ইউএনও’র সংবাদ সম্মেলন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত  ছাতকে মাদকসেবনের অভিযোগে ৪ যুবক কারাগারে বড়লেখায় আসামি গ্রেফতারে জখমিদের ওপর ফের হামলার চেষ্টা, পুলিশের উদ্ধার হাকালুকি হাওরে অভিযান : ৫৫০ কেজি পোনামাছ জব্দ, জরিমানা আদায় আত্রাইয়ে মধুমাসে চলছে ফলের রাজত্ব কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত ছাতকে হাওর থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ওসমানীনগরে বাসি মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে প্রবীণ শ্রমিকনেতা মনোওয়ার আলী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

  • সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভীবাজার জেলা কমিটির সাবেক কোষাধ্যক্ষ, পূর্ব-পাকিস্তান চা-শ্রমিক সংঘের অন্যতম পৃষ্টপোষক এবং কোষাধ্যক্ষ, প্রখ্যাত শ্রমিক জননেতা মফিজ আলীর ঘনিষ্ট সহচর শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু প্রবীণ শ্রমিকনেতা মনোহর আলী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা. আব্দুস শহীদ, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ডা. অবনী শর্ম্মা।  আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির নেতা সিদ্দিকুর রহমান, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, চা-শ্রমিক সংঘের যুগ্ম-আহবায়ক হরিনারায়ন হাজরা, চা-শ্রমিক নেত্রী লছমী রাজভর, চা-শ্রমিকনেতা মধু রজক, দোলন অলমিক, কাজল হাজরা প্রমুখ।
আলোচনা সভার শুরুতে প্রয়াত মনোওয়ার আলীর স্মৃতির প্রতি এবং চলমান বন্যায় অকাল মৃত্যুবরণকারী জনসাধারণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিবরতা পালন ও শোক সন্তুপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, করোনা মহামারিকালীন সময়ে ২০২০ সালের ১৬ জুলাই কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ নিজ বাড়িতে মনোওয়ার আলী বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। প্রয়াত মনোহর আলী তৎকালীন বামপন্থি প্রগতিশীল রাজনৈতিক অনুকুল পরিবেশের প্রভাবে প্রগতিশীল রাজনীতির সাথে সম্পর্কিত হন। বিশেষত সাম্রাজ্যবাদ, সামন্তবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামের এদ্বতাঞ্চলের পুরোধা পুরুষ প্রয়াত মফিজ আলীর রাজনৈতিক-সাংগঠনিক কার্যক্রমের প্রভাব মনোওয়ার আলীর জীবনে ছিল সবচেয়ে বেশি। মফিজ আলীর মাধ্যমেই তিনি পূর্ব-পাকিস্থান চা-শ্রমিক সংঘ রেজিঃ নং বি-১২৫২ এর সাংগঠনিক কার্যক্রমে জড়িত হন এবং দীর্ঘদিন তিনি এই সংগঠনের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন। ধামাই চা-বাগানের শ্রমিক ধর্মঘট, শমসেরনগর চা-বাগাসে নীরা বাউরী হত্যার প্রতিবাদ, ১৯৬৯ সালে ৯ দফা দাবিতে চা-শ্রমিক সংঘের আনোলন, মফিজ আলী-সীতারাম বর্মার নামে মিথ্যা মামলার প্রতিবাদে ইত্যাদি আন্দোলনে মনোওয়ার আলী অন্যান্য নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়াও এতদ্বাঞ্চলে প্রগতিশীল রাজনীতি অগ্রসর করার ক্ষেত্রে তাঁর পৃষ্ঠপোষকতা ছিল গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যায়ের অনেক প্রগতিশীল ও বিপ্লবী রাজনীতিবিদকে তিনি সাদরে তাঁর বাড়িতে থাকা ও খাওয়ার ব্যবস্থা আন্তুরিকতার সাথে করে দিতেন। ২০০৫ সালে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির ২য় সম্মেলনে প্রয়াত শ্রমিকনেতা মনোওয়ার আলী সংগঠনের কোষাধ্যক্ষ নির্বাচিত হন। শেষ সময়ে শারিরিক অসুস্থ্যতাজনিত কারণে সক্রিয়ভাবে সাংগঠনিক কাজের সাথে যুক্ত না থাকলেও সংগঠনের একজন প্রবীণনেতা হিসেবে সবসময় নেতাকর্মীদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। প্রয়াত মনোওয়ার আলীর অসমাপ্ত কাজ তথা সাম্রাজ্যবাদ-সামন্তবাদ মুক্ত শোষণহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে আলোচনা সভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!