কমলগঞ্জে বন্যাদূর্গতদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে বন্যাদূর্গতদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

  • শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল কর্তৃক আয়োজিত বন্যাদূর্গতদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী এ, কে, এম জিল্লুল হক, সৈয়দ মাসুম, ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলী, সৈয়দা সানজিদা বেগম, মঈনুল ইসলাম খাঁন, ডাঃ কামাল আহমেদ, মোস্তাক আহমেদ, শেখ এম শাহিন শাহেদ ও মোঃ আতিকুর রহমানের আর্থিক সহযোগিতায় বালিগাঁও, বাল্লারপার, উজিরপুর, লংগুরপার ও পৌর এলাকার ৬ ও ৭ নং ওয়ার্ডের প্রায় ৫শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

Manual3 Ad Code

কমলগঞ্জ দাখিল মাদ্রাসার ব্যস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রখ্যাত কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, বাস্তবায়ন কমিটির সদস্য মুওাকিন আহমদ, আব্দুস শহিদ, মুজিবুর রহমান মুকুল, সৈয়দ ইব্রাহিম আহমদ, মোঃ কাওছার শোকরানা, দুরুদ আহমদ মাষ্টার, হাসিন আফরোজ চৌধুরী, ব্যবসায়ী আনহার আহমদ, মাসুক আহমদ, সৈয়দ আমিরুল ইসলাম কয়সর,আবু তালেব, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল, এড.কামরুল ইসলাম, সমাজসেবক রাসেল হাসান বক্ত প্রমুখ। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশিষ্ট জিন বিজ্ঞানী ড.আবেদ চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।##

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!