প্রধান উপদেষ্ঠার ত্রাণ তহবিলে ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠী দাসের বাজারের অর্থ প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

প্রধান উপদেষ্ঠার ত্রাণ তহবিলে ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠী দাসের বাজারের অর্থ প্রদান

  • রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা::

বড়লেখা উপজেলার দাসের বাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠী ও দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তান শিক্ষার্থীরা ফেনী ও কুমিল্লা জেলার বন্যা দুর্গতদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ত্রাণ ও কল্যাণ তহবিলে একান্ন হাজার টাকা দিয়েছে।

Manual7 Ad Code

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের কার্যালয়ে তার হাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠী ও দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তান শিক্ষার্থীরা সহায়তার অর্থ তোলে দেন।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন,ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠীর মারুফ আহমদ, ওয়াহিদুর রহমান, মাহিদুর রহমান,মাহবুব রহমান, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে পুস্পা বেগম, ফাতেমা বেগম, সুমাইয়া তানজিন, শ্রীধাম মল্লিক, মাহিন আবেদিন ছাইয়ুম আহমদ, প্রনব রঞ্জন মালাকার, রিয়া দাস, প্রমি দাস প্রমুখ।

Manual6 Ad Code

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠী দাসের বাজারের মারুফ আহমদ জানান, বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলার মানুষ। তাদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদানের আহবান জানানো হয়। এ আহ্বানে সাড়া দিয়ে দাসের বাজার উচ্চ বিদ্যালের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এবং দাসের বাজার আদর্শ কলেজের শিক্ষার্থীরা তাদের নিজ্বস অর্থ সহায়তার পাশাপাশি আমরা রাস্তায় দাড়ি যানবাহন ও পথচারীদের আহবান জানালে তাদের আর্থীক সহযোগিতায় ২ লাখ টাকা সংগ্রহ করি। উত্তোলন কৃত টাকা হইতে আমরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫১ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা দিয়ে রাজনগর ও বড়লেখা উপজেলার ২ শতাদিক বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল,তেল, আলু, ফেয়াজ ও বিস্কুট বিতরন করেছি। আমাদের একাজে সার্বিক সহযোগিতা করেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, সহকারী শিক্ষক মাও: আব্দুল হামিদ,প্রভাষক ওয়াহিদুর রহমান, সাংবাদিক মস্তফা উদ্দিন, সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন।

ইউএনও নাজরাতুন নাঈম বলেন, বানভাসি মানুষের সহায়তায় অনুদান নিয়ে এগিয়ে এসেছে শিক্ষার্থীরা। তাদের এ উদ্যোগ প্রসংশনীয়। শিক্ষার্থীদের ক্ষুদ্র এ প্রচেষ্টা মানবিক বাংলাদেশ গঠনে অবশ্যই স্বপ্ন দেখাবে। এসময় তিনি শিক্ষার্থীদের উদেশ্য বলেন, তোমাদের দায়িত্ববোধ সত্যিই অনুপ্রেরণাদায়ক। তোমার মন দিয়ে লেখাপড়ার চালিয়ে যাও। এক দিন তোমরাই দেশের হাল ধরবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!