আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

  • রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৩৭) মৃতদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। এ সময় মৃতের পরনে ছিলো কালো রঙের টাওজার ও কফি রঙের হাফ হাতা গেঞ্জি।

Manual4 Ad Code

রোববার দুপুর ১টার দিকে উপজেলার সুটকিগাঁছা-বান্ধাইখাড়া সড়কের পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে আত্রাই থানা পুলিশ।

Manual3 Ad Code

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বেলা ১২টার দিকে লাশটি সড়কের পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, রোববার বেলা ১২টার দিকে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। সুরতহালের সময় লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!