জুড়ীর লাঠিটিলা সীমান্তে ২ রোহিঙ্গা ও ৩ বাংলাদেশী নাগরিক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীর লাঠিটিলা সীমান্তে ২ রোহিঙ্গা ও ৩ বাংলাদেশী নাগরিক আটক

  • রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাটিটিলা সীমান্ত থেকে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী সীমান্তের ১৮০২ মেইন পিলারের কাছে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে তাদের আটক করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাঠিটিলা বিজিবির হাতে আটককৃতদের হস্তান্তর করেন।

Manual4 Ad Code

আটকরা হলেন, কক্সবাজার কুতুপালং ক্যাম্পের মৃত আলী আকবরের ছেলে মুস্তাফিজুর রহমান (৫৫), আমানুল্লাহর মেয়ে আছমা বিবি (১৯)।

Manual5 Ad Code

বাংলাদেশী নাগরিকরা হলেন, হানিফ সরদার (২৪) লিলিমা খাতুন (২৬), পিতা আব্দুল হাকিম সরদার, সুমাইয়া আক্তার (১৯),স্বামী হানিফ সরদার। তারা সবাই খুলনা জেলার তেরখাদা থানার আজুগড়া গ্রামের বাসিন্দ। বিজিবির পক্ষ থেকে আটককৃতদের জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

বিজিবি ৫২ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান জানান, বিজিবি অন্যত্র টহলে থাকায় রোববার ভোর বেলা সীমান্তের ১৮০২ মেইন পিলারের কাছে ঘোরাফেরা করতে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশীকে দেখতে পায় স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিরা। পরে স্থানীয়রা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় বিজিবির কাছে সোপর্দ করে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা চালিয়েছিল।

জুড়ী থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক দুই জন রোহিঙ্গাকে কুতুপালং ক্যাম্পে এবং বাকি ৩ আসামীকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!