আরব আমিরাতে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার যুবকের মুত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

আরব আমিরাতে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার যুবকের মুত্যু

  • সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

Manual5 Ad Code

ইবি ডেস্ক ::  মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাসিন্দা মো: আব্দুস সামাদ (৩৮) নামক যুবক। ০৮ সেপ্টেম্বর রোববার আমিরাত সময় দুপুর আনুমানিক ২টায় তিনি দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মো: আব্দুস সামাদ ভুকশিমইল ইউনিয়নের গৌড়করণ গ্রামের মো: রফিক মিয়ার বড় ছেলে।

Manual6 Ad Code

নিহতের পারিবারিক সুত্র ও ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, সংয়ুক্ত আরব আমিরাতের ফুজিরা শহরে সেখানকার স্থানীয় সময় আনুমানিক ২টায় বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যাবার সময় দ্রুতগামী একটি গাড়ী মো: আব্দুস সামাদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। সহকর্মীরা বিষয়টি রোববার রাতে মো: আব্দুস সামাদের পরিবারকে জানান।

তারা আরও জানান, নিহত আব্দুস সামাদ দীর্ঘদিন থেকে সংযুক্ত আরব আমিরাতে থাকেন। মো: আব্দুস সামাদের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। প্রবাসীদের সহযোগিতায় লাশ দেশে আনার চেষ্টা চলছে।###

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!